স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২১ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ১৯ জানুয়ারি ২০২৫ খ্রি.
সংবাদ শিরোনাম : বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ
এক নজরে : সারি সারি আমগাছের মাথায় এসে পড়েছে শীতের নরম রোদ। বিশাল মাঠের সবুজ ঘাসগুলোতে হলদেটে ভাব। মাঠেই শিক্ষার্থীদের ছোট ছোট জটলা। চলছে হাসাহাসি, কথা, গল্প আর খুনসুটি। এককোনায় কেক কেটে বন্ধ...
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ
Watermark Logo
সারি সারি আমগাছের মাথায় এসে পড়েছে শীতের নরম রোদ। বিশাল মাঠের সবুজ ঘাসগুলোতে হলদেটে ভাব। মাঠেই শিক্ষার্থীদের ছোট ছোট জটলা। চলছে হাসাহাসি, কথা, গল্প আর খুনসুটি। এককোনায় কেক কেটে বন্ধুর জন্মদিন উদ্‌যাপন করছে একটা দল।

৭ জানুয়ারি দুপুরে খুলনার সরকারি ব্রজলাল কলেজমাঠের কয়েকটি খণ্ডচিত্র। মাঠের পাশ দিয়ে শহীদ মিনারের পাশের বকুল চত্বরের দিকে চলে যাই আমরা। এদিকটায় কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীদের আড্ডা আর অনুশীলনকেন্দ্র। একটি কক্ষে আবৃত্তি দলের কর্মীরা উচ্চারণ অনুশীলন করছেন। পাশের কক্ষে যুক্তি আর পাল্টা যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে চলছে বিতর্কের মহড়া। অংশ নিয়েছেন ডিবেটিং ক্লাবের সদস্যরা। ২০১২ সালে তৈরি হওয়া এই ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের বিতর্কচর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রবি, মঙ্গল আর বৃহস্পতি—সপ্তাহে তিন দিন হয় বিতর্ক অনুশীলন। সোমবার পাঠচক্র।

ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইলমী জানালেন, ডিবেটিং ক্লাবের সদস্যসংখ্যা এখন ১০০ জনের ওপর। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করার পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতাও তাঁদের আছে। চলতি বছর একটি জাতীয় ও একটি আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছেন তাঁরা।সারি সারি আমগাছের মাথায় এসে পড়েছে শীতের নরম রোদ। বিশাল মাঠের সবুজ ঘাসগুলোতে হলদেটে ভাব। মাঠেই শিক্ষার্থীদের ছোট ছোট জটলা। চলছে হাসাহাসি, কথা, গল্প আর খুনসুটি। এককোনায় কেক কেটে বন্ধুর জন্মদিন উদ্‌যাপন করছে একটা দল।

৭ জানুয়ারি দুপুরে খুলনার সরকারি ব্রজলাল কলেজমাঠের কয়েকটি খণ্ডচিত্র। মাঠের পাশ দিয়ে শহীদ মিনারের পাশের বকুল চত্বরের দিকে চলে যাই আমরা। এদিকটায় কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীদের আড্ডা আর অনুশীলনকেন্দ্র। একটি কক্ষে আবৃত্তি দলের কর্মীরা উচ্চারণ অনুশীলন করছেন। পাশের কক্ষে যুক্তি আর পাল্টা যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে চলছে বিতর্কের মহড়া। অংশ নিয়েছেন ডিবেটিং ক্লাবের সদস্যরা। ২০১২ সালে তৈরি হওয়া এই ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের বিতর্কচর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রবি, মঙ্গল আর বৃহস্পতি—সপ্তাহে তিন দিন হয় বিতর্ক অনুশীলন। সোমবার পাঠচক্র।

ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইলমী জানালেন, ডিবেটিং ক্লাবের সদস্যসংখ্যা এখন ১০০ জনের ওপর। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করার পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতাও তাঁদের আছে। চলতি বছর একটি জাতীয় ও একটি আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছেন তাঁরা।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন