স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ১৯ জানুয়ারি ২০২৫ খ্রি.
সংবাদ শিরোনাম : ৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর
এক নজরে : যারা গত ৫৩ বছরে এ দেশ শাসন করেছে, তারা নতুন করে কোনো আশা দেখাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছ...
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর
Watermark Logo
যারা গত ৫৩ বছরে এ দেশ শাসন করেছে, তারা নতুন করে কোনো আশা দেখাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, এখন শাসকগোষ্ঠীকে পরিবর্তন করতে হবে। ইসলামকে ক্ষমতায় আনতে হবে।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সেখানে আজ ইসলামী যুব আন্দোলনের ‘৫ম জাতীয় যুব কনভেনশন’ অনুষ্ঠিত হয়।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আগামী নির্বাচনে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। এ জন্য ইসলামের পক্ষে যুবকদের নিয়ে আসতে মাসে কমপক্ষে চারজনকে দাওয়াত দিতে হবে। বাতিলকে পরাজিত করতে হবে। মায়ের কোল খালি করা আর বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া তৈরির রাজনীতি এ দেশের মানুষ চায় না।

এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন